বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিককে লাঞ্ছিত , টাকা ছিনতাই চাটখিলে খালের উপরে অবৈধভাবে ব্রিজ নির্মাণের হিড়িক চাটখিলে এসএসসি পরীক্ষার্থীকে শিক্ষক কর্তৃক হয়রানীর অভিযোগ চাটখিলে কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত চাটখিলে লটারিতে কাজ পাওয়া ঠিকাদার কে উঠিয়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতীয় শিক্ষা ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় নোয়াখালীতে প্রথম অর্জন করেছে চাটখিলের ইয়াছিন চাটখিলে তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে বইমেলার উদ্বোধন চাটখিল পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে পৌর মার্কেটের নকশা পরিবর্তন করে গলি বন্ধ করে দোকান নির্মাণ করে মালিকদের ক্ষতিগ্রস্থ করার অভিযোগ চাটখিল ও সোনাইমুড়ী পৌর এলাকায় যানবাহনের ভাড়া নির্ধারণ না থাকায়, যানবাহন চালক ও যাত্রীদের ঝগড়া -বিবাদ লেগেই আছে যুগযুগ ধরে চাটখিলে খালে মিললো ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া ৬১২ বুলেট
সংলাপে খোলামেলা আলোচনা হবে: কাদের

সংলাপে খোলামেলা আলোচনা হবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সরকারি দলের সংলাপে খোলামেলা আলোচনা হবে।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক রাজনীতি নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

গত রোববার সন্ধ্যায় সংলাপ চেয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী এবং সাধারণ সম্পাদক বরাবর দুটি চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। চিঠির সঙ্গে ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি ও ১১ দফা লক্ষ্য সংযুক্ত করা হয়। সংলাপের আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টকে।

আজকের ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি ও ১১ দফা লক্ষ্য আলোচনার টেবিলে তোলা হবে। আলোচনার টেবিলেই সিদ্ধান্ত হবে।

ঐক্যফ্রন্টের কিছু দাবি সংবিধান সম্মত নয়, সে ক্ষেত্রে কী হবে—প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘তারা (ঐক্যফ্রন্ট) তাদের দাবিতে অটল থাকবে, না সরে আসবে, দেখেন না কী হয়!’

ঐক্যফ্রন্টের বাইরে এই মুহূর্তে অন্য কোনো দলের সঙ্গে সংলাপের সুযোগ নেই বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 dailychatkhilkhobor.Com
Design & Developed BY ThemesBazar.Com