বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিককে লাঞ্ছিত , টাকা ছিনতাই চাটখিলে খালের উপরে অবৈধভাবে ব্রিজ নির্মাণের হিড়িক চাটখিলে এসএসসি পরীক্ষার্থীকে শিক্ষক কর্তৃক হয়রানীর অভিযোগ চাটখিলে কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত চাটখিলে লটারিতে কাজ পাওয়া ঠিকাদার কে উঠিয়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতীয় শিক্ষা ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় নোয়াখালীতে প্রথম অর্জন করেছে চাটখিলের ইয়াছিন চাটখিলে তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে বইমেলার উদ্বোধন চাটখিল পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে পৌর মার্কেটের নকশা পরিবর্তন করে গলি বন্ধ করে দোকান নির্মাণ করে মালিকদের ক্ষতিগ্রস্থ করার অভিযোগ চাটখিল ও সোনাইমুড়ী পৌর এলাকায় যানবাহনের ভাড়া নির্ধারণ না থাকায়, যানবাহন চালক ও যাত্রীদের ঝগড়া -বিবাদ লেগেই আছে যুগযুগ ধরে চাটখিলে খালে মিললো ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া ৬১২ বুলেট
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে এমপি’র গণসংযোগ ও সমাবেশ

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে এমপি’র গণসংযোগ ও সমাবেশ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের এমপি এইচ,এম ইব্রাহিম গত বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাপক গণসংযোগ করেন। সন্ধ্যার পরে তিনি চাটখিলের খিলপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এমপি এইচ, এম ইব্রাহিম গত বুধবার দুপুরে ঢাকা থেকে সোনাইমুড়ি উপজেলার চাষীরহাট আসেন। চাটখিল ও সোনাইমুড়ির কয়েক হাজার নেতাকর্মী মোটর সাইকেল ও মাইক্রো নিয়ে চাষীর হাটে গিয়ে তাকে স্বাগত জানান। পরে তিনি নেতা কর্মীদেরকে নিয়ে সোনাইমুড়ি পৌর এলাকা, বাংলাবাজার, নদনা, আমকি, জয়াগ বাজার এবং এবং চাটখিল উপজেলার কাচারী বাজার, হালিমা দিঘীর পাড়, চাটখিল পৌর শহরে ব্যাপক গণসংযোগ করেন।
সন্ধ্যার পরে স্থানীয় খিলপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এক সমাবেশে এইচ, এম ইব্রাহিম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, সোনাইমুড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ.ফ.ম বাবু, আওয়ামীলীগ নেতা হারুন কোম্পানী, ভিপি নিজাম উদ্দিন, এস.এম বাকী বিল্লাহ, সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, বজলুর রহমান ভিপি লিঠন প্রমুখ। বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 dailychatkhilkhobor.Com
Design & Developed BY ThemesBazar.Com