বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিককে লাঞ্ছিত , টাকা ছিনতাই চাটখিলে খালের উপরে অবৈধভাবে ব্রিজ নির্মাণের হিড়িক চাটখিলে এসএসসি পরীক্ষার্থীকে শিক্ষক কর্তৃক হয়রানীর অভিযোগ চাটখিলে কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত চাটখিলে লটারিতে কাজ পাওয়া ঠিকাদার কে উঠিয়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতীয় শিক্ষা ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় নোয়াখালীতে প্রথম অর্জন করেছে চাটখিলের ইয়াছিন চাটখিলে তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে বইমেলার উদ্বোধন চাটখিল পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে পৌর মার্কেটের নকশা পরিবর্তন করে গলি বন্ধ করে দোকান নির্মাণ করে মালিকদের ক্ষতিগ্রস্থ করার অভিযোগ চাটখিল ও সোনাইমুড়ী পৌর এলাকায় যানবাহনের ভাড়া নির্ধারণ না থাকায়, যানবাহন চালক ও যাত্রীদের ঝগড়া -বিবাদ লেগেই আছে যুগযুগ ধরে চাটখিলে খালে মিললো ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া ৬১২ বুলেট
চাটখিলে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪ লক্ষাধিক টাকা জরিমানা

চাটখিলে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪ লক্ষাধিক টাকা জরিমানা

ডেইলি চাটখিল খবর ডেস্ক: নোয়াখালী জেলার চাটখিল উপজেলা সদরে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালত বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযান পরিচালনার খবর পেয়ে চাটখিল বাজারের দোকানপাট বন্ধ করে পালিয়ে যায় ব্যবসায়ীরা। এ সময় বাজার জনশূন্য হয়ে পড়ে। নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে হাসপাতাল ও ক্নিনিকগুলোতে বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগ পাওয়া যায়। বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমান আদালত চাটখিল স্কয়ার হাসপাতালকে ৪৫ হাজার, চাটখিল ইসলামিয়া হাসপাতালকে ৭০ হাজার, চাটখিল ইসলামিয়া পিজিওথেরাপি সেন্টারকে ৩৫ হাজার, নবজাতক হাসপাতালকে ৭০ হাজার, জনজীবন হাসপাতালকে ৭০ হাজার, শিশু হাসপাতালকে ৮৫ হাজার, ডাঃ জেবুন্নেছা জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে চাটখিলের আরো ১৫ থেকে ২০টি হাসপাতাল ও ক্নিনিক বন্ধ করে পালিয়ে যায় এর মালিকরা। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন নোয়াখালী জেলার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আরাফাত, বিএমএ প্রতিনিধি ডাঃ দ্বীপন চন্দ্র মজুমদার, ড্রাগ সুপার মাসুদুজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার কার্যালয়ের সহাকারী পরিচালক দেবানন্দ সিনহা এবং চাটখিল থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 dailychatkhilkhobor.Com
Design & Developed BY ThemesBazar.Com