বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিককে লাঞ্ছিত , টাকা ছিনতাই চাটখিলে খালের উপরে অবৈধভাবে ব্রিজ নির্মাণের হিড়িক চাটখিলে এসএসসি পরীক্ষার্থীকে শিক্ষক কর্তৃক হয়রানীর অভিযোগ চাটখিলে কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত চাটখিলে লটারিতে কাজ পাওয়া ঠিকাদার কে উঠিয়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতীয় শিক্ষা ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় নোয়াখালীতে প্রথম অর্জন করেছে চাটখিলের ইয়াছিন চাটখিলে তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে বইমেলার উদ্বোধন চাটখিল পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে পৌর মার্কেটের নকশা পরিবর্তন করে গলি বন্ধ করে দোকান নির্মাণ করে মালিকদের ক্ষতিগ্রস্থ করার অভিযোগ চাটখিল ও সোনাইমুড়ী পৌর এলাকায় যানবাহনের ভাড়া নির্ধারণ না থাকায়, যানবাহন চালক ও যাত্রীদের ঝগড়া -বিবাদ লেগেই আছে যুগযুগ ধরে চাটখিলে খালে মিললো ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া ৬১২ বুলেট
ট্রান্সফরমার বিস্ফোরণ, জাবি শিক্ষার্থীর মৃত্যু

ট্রান্সফরমার বিস্ফোরণ, জাবি শিক্ষার্থীর মৃত্যু

হুট করেই বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ হলো। তাতেই পাশের নির্মাণাধীন ভবন থেকে ছিটকে পড়ল রড। এতে প্রাণ গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডিতে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও একজন।

প্রত্যক্ষদর্শী ও নিহত শিক্ষার্থীর বন্ধু মেহেদী হাসান বলেন, ধানমন্ডি ৫/এ রোডের মেডিনোভা হাসপাতালের পাশে বসে তাঁরা কয়েকজন বন্ধু আড্ডা দিচ্ছিলেন। এ সময় সেখানকার একটি বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। এ সময় পাশের একটি নির্মাণাধীন বাড়ির ওপর থেকে একটি রড ছিটকে তাঁদের মধ্যে দুজনের ওপর পড়ে। ওই দুজনের একজন হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মাহমুদ বিন আশরাফ (২২)। আরেকজন হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইখতেদার ইভান (২৩)। পরে বন্ধুরা তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মাহমুদ বিন আশরাফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার রাত নয়টায় তাঁকে মৃত ঘোষণা করেন।

আহত ইখতেদার ইভান রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি আছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, নিহত আশরাফের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 dailychatkhilkhobor.Com
Design & Developed BY ThemesBazar.Com