সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিককে লাঞ্ছিত , টাকা ছিনতাই চাটখিলে খালের উপরে অবৈধভাবে ব্রিজ নির্মাণের হিড়িক চাটখিলে এসএসসি পরীক্ষার্থীকে শিক্ষক কর্তৃক হয়রানীর অভিযোগ চাটখিলে কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত চাটখিলে লটারিতে কাজ পাওয়া ঠিকাদার কে উঠিয়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতীয় শিক্ষা ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় নোয়াখালীতে প্রথম অর্জন করেছে চাটখিলের ইয়াছিন চাটখিলে তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে বইমেলার উদ্বোধন চাটখিল পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে পৌর মার্কেটের নকশা পরিবর্তন করে গলি বন্ধ করে দোকান নির্মাণ করে মালিকদের ক্ষতিগ্রস্থ করার অভিযোগ চাটখিল ও সোনাইমুড়ী পৌর এলাকায় যানবাহনের ভাড়া নির্ধারণ না থাকায়, যানবাহন চালক ও যাত্রীদের ঝগড়া -বিবাদ লেগেই আছে যুগযুগ ধরে চাটখিলে খালে মিললো ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া ৬১২ বুলেট
শোয়েব–সানিয়ার ঘরে ফুটফুটে রাজপুত্র

শোয়েব–সানিয়ার ঘরে ফুটফুটে রাজপুত্র

দারুণ খবরটা এসেছে শোয়েব মালিকের কাছ থেকেই। পাকিস্তানি ক্রিকেট তারকা টুইটারে জানিয়েছেন পৃথিবীতে এসেছে তাঁদের সন্তান। ছেলের মা হয়েছেন সানিয়া মির্জা।
মঙ্গলবার ভোরে শোয়েব টুইটারে লেখেন, ‘রোমাঞ্চিত হয়ে জানাচ্ছি ছেলে হয়েছে আমাদের।আলহামদুলিল্লাহ! আমার মেয়েটিও (সানিয়া) ভালো আছে এবং বরাবরের মতোই শক্ত আছে। সবার শুভ কামনা ও দোয়ার জন্য আমরা কৃতজ্ঞ।’
এদিকে শোয়েবের একজন ব্যক্তিগত সহকারী, আমিন হক টুইটারে লিখেছেন, ‘বাচ্চা আর বাচ্চার মা দুজনই হাসছে। আর বাচ্চার বাবাকে দেখে মনে হচ্ছে সে যেন চাঁদের দেশে পৌঁছে গেছে।’
বলিউড ব্যক্তিত্ব ফারাহ খান সানিয়াকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘আমার প্রিয় বান্ধবী মা হয়ে গেল! আমি এর চেয়ে খুশি আর কিসে হব! ভালোবাসি আর খুব তাড়াতাড়িই তোমার ছোট্ট রাজপুত্রকে দেখতে আসব।’
২০১০ সালের ১২ এপ্রিল খেলার দুনিয়াতে আলোড়ন ফেলে বিয়ে করেন সানিয়া ও শোয়েব। সানিয়া ভারতীয় আর শোয়েব পাকিস্তানি বলেই এই বিয়ে আলোচনার জন্ম দিয়েছিল গোটা উপমহাদেশেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 dailychatkhilkhobor.Com
Design & Developed BY ThemesBazar.Com