শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিককে লাঞ্ছিত , টাকা ছিনতাই চাটখিলে খালের উপরে অবৈধভাবে ব্রিজ নির্মাণের হিড়িক চাটখিলে এসএসসি পরীক্ষার্থীকে শিক্ষক কর্তৃক হয়রানীর অভিযোগ চাটখিলে কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত চাটখিলে লটারিতে কাজ পাওয়া ঠিকাদার কে উঠিয়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতীয় শিক্ষা ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় নোয়াখালীতে প্রথম অর্জন করেছে চাটখিলের ইয়াছিন চাটখিলে তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে বইমেলার উদ্বোধন চাটখিল পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে পৌর মার্কেটের নকশা পরিবর্তন করে গলি বন্ধ করে দোকান নির্মাণ করে মালিকদের ক্ষতিগ্রস্থ করার অভিযোগ চাটখিল ও সোনাইমুড়ী পৌর এলাকায় যানবাহনের ভাড়া নির্ধারণ না থাকায়, যানবাহন চালক ও যাত্রীদের ঝগড়া -বিবাদ লেগেই আছে যুগযুগ ধরে চাটখিলে খালে মিললো ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া ৬১২ বুলেট
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অধিনায়ক মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অধিনায়ক মাহমুদউল্লাহ

ইঙ্গিতটা দিয়েছিলেন এর আগেই। এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিতই করে দিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

হাতের চোটে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেই। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে দলকে কে নেতৃত্ব দেবেন, এ নিয়ে গত কয়েকদিন ধরেই কৌতুহল ক্রিকেটপ্রেমীদের।

যেহেতু সাকিব নেই, অভিজ্ঞতার বিচারে মাহমুদউল্লাহ আর মুশফিকের নামটিই চলে আসে। টেস্টে মুশফিকুর রহীম এখন পর্যন্ত বাংলাদেশের সফলতম অধিনায়ক। তবে নেতৃত্বে ব্যর্থতার জন্যই কিন্তু তার জায়গায় এসেছেন সাকিব। মুশফিককে আবারও নেতৃত্বে আনা হবে কি না, সেটা নিয়ে তাই দ্বিধা-দ্বন্দ্ব ছিল।

সেই দ্বিধা কাটিয়ে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। পরিষ্কার জানিয়ে দিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহই।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি অবশ্য মুশফিকের নামটিই প্রস্তাব করেছিল। তবে বিসিবি সভাপতি তাতে সম্মত হননি। কারণটাও ব্যাখ্যা করলেন, ‘আমাদের হাতে দুটি পছন্দ- মুশফিক আর রিয়াদ। মুশফিকুর পছন্দ হিসেবে খারাপ নয়। তারা আমাকে মুশফিকের নাম বলেছে। তবে আমি তাদের বলি, যদি মুশফিককে অধিনায়ক করা হয়, তবে তাকে অধিনায়ক রাখতে হবে। জিম্বাবুয়ে সিরিজে তাকে নেতৃত্ব দেয়া হলো, পরে সাকিব ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরল, তখন কি হবে? আমি কি আবারও মুশফিককে নেতৃত্ব ছাড়তে বলব? এটা তো তার প্রতি অসম্মান হবে, আমি এটা চাই না।’

অধিনায়ক মুশফিকের সামর্থ্য নিয়ে দ্বিধার জায়গা দেখছেন না পাপন। তাকে বাংলাদেশের সফলতম অধিনায়কও মেনে নিচ্ছেন তিনি। মুশফিকের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেয়া তার জীবনের সবচেয়ে কঠিনতম সিদ্ধান্ত ছিল উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, ‘এটা আমার জীবনের কঠিনতম সিদ্ধান্তের একটি ছিল, দ্বিতীয়টি হলো সাকিবের শাস্তি। মুশফিক ছিলেন সফলতম অধিনায়ক, আমার জন্য এর চেয়ে কঠিন আর কিছু ছিল না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 dailychatkhilkhobor.Com
Design & Developed BY ThemesBazar.Com